1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপ্পি সাহা’র কবিতা || সময়ের প্রতিবাদ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ || লায়ন মোঃ গনি মিয়া বাবুল টঙ্গীবাড়ির বেতকা ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে আক্তার হোসেন তালুকদার বাপ্পি সাহা’র কবিতা || দুর্নীতির দংশন ভুলকে ঢেকে নয়, সংশোধনে শিক্ষামন্ত্রীর মর্যাদা || মু. নজরুল ইসলাম তামিজী সাপ্তাহিক যুবকন্ঠ || ০৫ জুলাই ২০২৬ || রবিবার || ২১ আষাঢ় ১৪৩৩ বাংলা আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ কবি, সংগঠক ও সম্পাদক বাপ্পি সাহা’র জন্মদিন আজ মু. নজরুল ইসলাম তামিজীর কবিতা || মানবতা রাজধানীতে কবিসংসদ বাংলাদেশ কর্তৃক ১২তম জাতীয় কবি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বাইপাইলে সড়কের দুই পাশ দখল করে শত শত দোকান; জনদুর্ভোগ চরমে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বাইপাইল এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এখন অবৈধ দখলদারদের কবলে। রাস্তার দুই পাশ দখল করে গড়ে উঠেছে শত শত দোকানপাট। ফলে একসময় প্রশস্ত ও স্বাভাবিক চলাচলের উপযোগী সড়কটি এখন কার্যত সরু গলিতে পরিণত হয়েছে। এতে প্রতিদিন তীব্র যানজট ও চরম ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তার ওপরই বসানো হয়েছে ফল, সবজি, কাপড় ও বিভিন্ন মনিহারি সামগ্রীর দোকান। অনেক স্থানে রাস্তার অর্ধেকেরও বেশি অংশ দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে রিকশা, ভ্যান কিংবা ছোট যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা অবশিষ্ট থাকছে না। দিনভর এলাকায় লেগেই থাকছে যানজট।

বিশেষ করে সকালে ও বিকেলে পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হাঁটার জায়গা না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত যানবাহনের পাশ দিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের ইশারায় এবং প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে দিন দিন এসব দোকানের সংখ্যা বাড়ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আগে এই রাস্তা দিয়ে সহজেই চলাচল করা যেত। এখন পায়ে হেঁটে পার হওয়াও কঠিন হয়ে পড়েছে। প্রায়ই মালবাহী গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।”

যানবাহন চালকরাও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সড়কের ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ না করা পর্যন্ত যানজট নিরসন সম্ভব নয়।

এলাকাবাসীর প্রশ্ন, কার ছত্রছায়ায় রাস্তার ওপর এসব দোকান গড়ে উঠছে এবং প্রশাসনের চোখের সামনে এমন দখলদারিত্ব চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেকেই এর পেছনে একটি অদৃশ্য সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ তুলছেন।

ভুক্তভোগীরা দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কটি দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

উল্লেখ্য, বাইপাইল বিএনসিসি এলাকা সংলগ্ন এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, দুই পাশে গড়ে ওঠা অসংখ্য ভ্রাম্যমাণ দোকানের কারণে নিয়মিত যানজট ও জনদুর্ভোগ এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।