1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার সোসাইটি ভোলা জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি এবং আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জাবের মাহমুদ ফিরজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মু. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির তাত্ত্বিক চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ কবি মু. নজরুল ইসলাম তামিজী।

বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির কো-চেয়ারম্যান এইচ এম রেজাউল করিম তুহিন, ভাইস চেয়ারম্যান মো. আলতাব হোসেন, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি বাপ্পি সাহা, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

‘মানবাধিকার রক্ষা শুধু সংগঠনের দায়িত্ব নয়, রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়’

প্রধান অতিথির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী বলেন, মানবাধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি মানুষের জন্মগত মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রশ্ন। রাষ্ট্রের আইন, প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।

তিনি বলেন, “মানবাধিকারকর্মীর কাজ শুধু অধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ করা নয়; কেন অধিকার লঙ্ঘিত হচ্ছে, তার সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কারণও চিহ্নিত করতে হবে। একজন মানুষ যেন রাষ্ট্র, সমাজ কিংবা কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছে তার ন্যায্য অধিকার হারিয়ে না ফেলেন—সেই জায়গায় মানবাধিকারকর্মীদের বিবেকবান ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

কবি তামিজী আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া মানবাধিকার সুরক্ষা সম্ভব নয়। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে এবং নাগরিকের মর্যাদাকে রাষ্ট্রীয় ক্ষমতার ঊর্ধ্বে নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম নৈতিক ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি মানবাধিকারকর্মীদের উদ্দেশে বলেন, “নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, বৈষম্যের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা মানবাধিকারকর্মীর দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনে আইন, সংবিধান, তথ্যের সত্যতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

তিনি আরও বলেন, সমাজে এমন একটি মানবিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে মানুষের পরিচয়, ধর্ম, মত, পেশা কিংবা আর্থিক অবস্থার কারণে তার অধিকার খর্ব হবে না।

সভায় অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী নবগঠিত ভোলা জেলা শাখা কমিটির সদস্যদের মানবাধিকার শপথবাক্য পাঠ করান।

সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মানবাধিকারকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা বলেন, কোনো মানুষ যেন তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে মানবাধিকারকর্মীদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সোসাইটির ভোলা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।