1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া

সাব্বির আহম্মেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

তৎপর ডিবি, থানা পুলিশ ও র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বস্তিতে ঘরমুখো লাখো মানুষ

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াজুড়ে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে ঢাকা জেলা উত্তর ডিবি, আশুলিয়া থানা পুলিশ, সাভার মডেল থানা এবং র‍্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। যানবাহন তল্লাশি, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভার-আশুলিয়া এলাকায় রয়েছে ঢাকা ইপিজেডসহ অসংখ্য গার্মেন্টস ও শিল্পকারখানা। ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই লাখো শ্রমজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এই বিপুল জনসমাগম ও চলাচলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা নাশকতার ঘটনা না ঘটে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশেষ করে রাতদিন টহল জোরদার, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও র‍্যাবের সদস্যরা। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের বিশেষ টিম মাঠে কাজ করছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের কারণে সাভার-আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে র‍্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরাও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি, সন্দেহভাজনদের যাচাই-বাছাই এবং বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

স্থানীয় বাসিন্দা ও ঘরমুখো যাত্রীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও তৎপরতার কারণে সাভার-আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক রয়েছে। বিশেষ করে রাতের বেলায় টহল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াত আরও বাড়বে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম ও কঠোর নজরদারির কারণে সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।