1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আলোচিত সন্ত্রাসী শুটার সাদ্দাম গ্রেপ্তার হওয়ার পরও থামেনি তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড। বরং স্থানীয়দের অভিযোগ, সাদ্দামের অনুগত বাহিনীর সদস্যরা এখন আরও বেপরোয়া হয়ে এলাকায় নৈরাজ্য, ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করছে। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শুটার সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ংকর এক সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলে। হত্যা, হামলা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রের দাপটে পুরো এলাকায় আধিপত্য বিস্তার করেছিল তার বাহিনী। র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসী কিছুটা স্বস্তি পেলেও এখনো তার বাহিনীর সক্রিয় সদস্যরা বিভিন্নভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর ভাষ্য, শুটার সাদ্দাম জামিনে মুক্তি পেলে এলাকায় আবারও রক্তের বন্যা বয়ে যেতে পারে। তাদের দাবি, সাদ্দাম এতটাই ভয়ংকর যে তার ফিরে আসা মানেই নতুন করে খুন, হামলা ও সন্ত্রাসের বিস্তার। ইতোমধ্যে তার অনুসারীরা প্রকাশ্যে দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাদ্দামের বাহিনীর সদস্যরা এখনো মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সচেতন মহল বলছে, শুধু শুটার সাদ্দামকে গ্রেপ্তার করলেই হবে না, তার পুরো বাহিনী ও অর্থের উৎস ধ্বংস করতে হবে। বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার এখনই সময়। অন্যথায় যে কোনো মুহূর্তে এলাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন, শুটার সাদ্দাম যেন কোনোভাবেই জামিন না পায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।