1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ার সরকার মার্কেট নাইটেঙ্গেল রোড সংলগ্ন স্টার্লিং স্টাইল লিমিটেড (Starling Style Ltd.) কারখানায় শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে। কারখানার কোয়ালিটি ম্যানেজার মোঃ আতাউর রহমান কর্তৃক আসাদুল নামের এক কন্ট্রোলারকে ফ্লোরের ভেতর হাজার হাজার শ্রমিকের সামনে মারধর করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

​​প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোয়ালিটি ম্যানেজার আতাউর ফ্লোরের মধ্যেই আসাদুলকে মারধর করেন। এটিই প্রথম নয় এর আগেও তিনি একাধিকবার মারধর করে ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হাজার হাজার শ্রমিকের সামনে একজন মানুষকে এভাবে লাঞ্ছিত করায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

​​নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, আতাউর রহমান একজন উগ্র মেজাজের মানুষ। তার আচরণ এবং মুখের ভাষা অত্যন্ত আপত্তিকর। সামান্য কারণেই তিনি শ্রমিক ও স্টাফদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গায়ে হাত তোলেন।

​একজন শ্রমিক আক্ষেপ করে বলেন, আতাউর সাহেবের আচরণ জঘন্য। তিনি মানুষকে মানুষ মনে করেন না। যখন-তখন হুমকি-ধমকি আর ভয়ভীতি দেখানো তার অভ্যাসে পরিণত হয়েছে। এরকম লোক দায়িত্বে থাকলে কারখানায় কাজের পরিবেশ কখনোই ভালো থাকবে না।

​​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোয়ালিটি ম্যানেজার আতাউর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি সরাসরি কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।

​অন্যদিকে, সাধারণ শ্রমিকদের দাবি কারখানার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মারমুখী ও অশালীন আচরণকারী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

​​ঘটনার পর থেকে কারখানার ভেতরে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।