1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সাভারের সিআরপিতে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ইফতার আয়োজন

হাসিবুল হাসান শান্ত, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

রবিবার ২৩ ফেব্রুয়ারি সাভারের (Centre for the Rehabilitation of the Paralysed) (সিআরপি)-তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। এই মানবিক উদ্যোগের আয়োজক ছিলেন ওবায়দুর রহমান অভি, সাবেক সভাপতি, সাভার পৌর ছাত্রদল; বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা Valerie Ann Taylor। তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশী ফিজিওথেরাপিস্ট ও সমাজসেবী। ১৯৭৯ সালে তার হাত ধরেই সিআরপির যাত্রা শুরু হয়। সাভারের চাপাইনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ইফতার-পূর্ব আলোচনায় ওবায়দুর রহমান অভি বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের নিয়মিত সিআরপিতে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। শুধু ইফতার আয়োজন নয়, তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিকতা ও সহমর্মিতাই হওয়া উচিত আমাদের মূল চেতনা।

এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন সিআরপির সংশ্লিষ্টরা। তারা জানান, এমন উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মানসিক শক্তি ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।