1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

আশুলিয়ার বগাবাড়ি বাজারের গরুর হাটে পাওনা টাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাবেক বিএনপি নেতার পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি দেওয়া ওই ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত বছরের গরুর হাট থেকে নজরুল নামের এক ব্যক্তির কাছে তার ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। পোস্টে তিনি সরাসরি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে উদ্দেশ্য করে অনুরোধ জানান, যেন এমপি সাহেব নজরুলকে তার পাওনা টাকা পরিশোধ করতে বলেন।

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে অপ্রাসঙ্গিক এবং বিব্রতকর হিসেবে উল্লেখ করেছেন।

সচেতন মহলের প্রশ্ন, ব্যক্তিগত লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই সমাধানযোগ্য। সেখানে একজন সংসদ সদস্যকে জড়িয়ে প্রকাশ্যে এমন দাবি তোলার যৌক্তিকতা কী – তা নিয়েই উঠেছে প্রশ্ন।

অনেকে মন্তব্য করেছেন, একজন জনপ্রতিনিধির ভূমিকা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ থাকা উচিত। ব্যক্তিগত পাওনা আদায়ের মতো বিষয়ে তাকে সম্পৃক্ত করা অনুচিত এবং এটি রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচারের পরিপন্থী।

এদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যক্তিগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি অস্বাস্থ্যকর প্রবণতা, যা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে জনমনে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।