1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : আসন্ন ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এম. আবু ফয়েজ। শিক্ষা, রাজনৈতিক কর্মকাণ্ড, আইন পেশা এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এম. আবু ফয়েজ ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁঙ্গিনী গ্রামের বাসিন্দা। তিনি মরহুম কৃষক ও ব্যবসায়ী আব্দুল মতিনের সাত সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
শিক্ষাজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা (ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) থেকে ইসলামিক স্টাডিজ ও হাদিস বিষয়ে ফাযিল ও কামিল ডিগ্রি লাভ করেন। পরে সেন্ট্রাল ল’ কলেজ, ঢাকা থেকে এলএলবি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর সক্রিয় রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের বিভিন্ন দায়িত্ব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির টিম লিডার হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনের নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পেশাগত জীবনে তিনি বর্তমানে ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন।
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন। তিনি চাঁঙ্গিনী দক্ষিণপাড়া বাইতুর নূর জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, বাইতুর রাসূল (সা.) ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার সাধারণ সম্পাদক, ড্রিমফিল ফাউন্ডেশনের উপদেষ্টা এবং আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা এবং ইউনিয়নের সব ওয়ার্ডে সমতার ভিত্তিতে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে এম. আবু ফয়েজ বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করব। এ লক্ষ্যে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

উল্লেখ্য, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। ফলে নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।