1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অসুস্থ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে দেখতে গাজীপুরে জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামিজী

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর, গাজীপুর থেকে আমির হোসেন

জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী ঢাকা থেকে গাজীপুরের কালিয়াকৈরে তাঁর বাসভবনে যান।

সাক্ষাৎকালে কবি মু. নজরুল ইসলাম তামিজী অসুস্থ হাবিবুর রহমানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “একটি মানবাধিকার সংগঠনের শক্তি কেবল তার কর্মসূচিতে নয়, বরং সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেও নিহিত। সহকর্মীর অসুস্থতার সময়ে পাশে থাকা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক দায়িত্ববোধই একটি সংগঠনকে সুসংহত করে এবং জাতীয় মানবাধিকার সোসাইটি সেই আদর্শ ধারণ করেই কাজ করে যাচ্ছে।

চেয়ারম্যানের এ সফরে তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ ছমিউদ্দীন চিশতী, কবি বাপ্পি সাহা এবং উপপরিচালক কবি রলি আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির কালিয়াকৈর শাখার সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী, গাজীপুর ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফ সরকার আসিফ এবং মানবকল্যাণ কর্মকর্তা, সাংবাদিক আমির হোসেন।

অসুস্থ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী ও সফরসঙ্গীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।