1. admin@jubokontha.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আশুলিয়ায় টোকাই সিয়ামের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত

সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মূল ফটক থেকে এ প্রচারণা শুরু হয়। সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে সিআরপির প্রতিবন্ধী ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন।

প্রচারণা চলাকালে প্রতিবন্ধীরা হুইলচেয়ারে করে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিশাল র‌্যালি বের করেন। র‌্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার রেডিও কলোনির সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

র‌্যালি শেষে বক্তব্যে বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, “গত ১৭ বছর যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এবার তারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা আশাবাদী, সাভারের সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করবেন।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। সেই সরকার হবে জনবান্ধব এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।