1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব, আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

হাসিবুল হাসান শান্ত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ঢাকার শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়া আবারও উত্তপ্ত হলো রাজনৈতিক আধিপত্য ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড-এর সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি-এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। মূলত কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে ঘিরে বিরোধের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয় এবং একপর্যায়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় পরপর দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

জানা গেছে, গত ৫ আগস্টের আগে এই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে নিয়ন্ত্রণের ভার নেয় সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এই দীর্ঘস্থায়ী মনোমালিন্য আজ সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় আহত তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দ্রুত খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।