1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘কবিয়াল উৎসব ২০২৬’ লোকসংস্কৃতি ও দেশজ ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম

মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল আর নেই

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

কিংবদন্তি বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা এ খবর জানিয়েছে।

মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছিলেন।

১৯৫৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে মেমোরিতে জন্ম নেওয়া রঞ্জন কয়েক বছর ধরে স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রের সঙ্গে বেঙ্গালুরুতে স্থায়ীভাবে বাস করছিলেন।

১৯৭৪ সালে গৌতম চট্টোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ড গঠনের সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জন।

ব্যান্ডের তিনটি অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক’ (১৯৭৭), ‘অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব’ (১৯৭৮) ও ‘দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি’ (১৯৭৯) শ্রোতাদের মাঝে তাদেরকে আলাদা পরিচিতি তৈরি করে।

আশির দশকের শুরুর দিকে ব্যান্ডের সদস্যরা অনিয়মিত হয়ে পড়েন; নিজেদের কর্মজীবনের ব্যস্ততা বাড়লে কয়েক বছর তাদের কোনো অ্যালবাম প্রকাশ হয়নি। বিরতি ভেঙে ১৯৯৫ সালে ‘আবার বছর কুড়ি পরে’ অ্যালবাম প্রকাশ করে মহীনের ঘোড়াগুলি। অ্যালবামটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

রঞ্জন ঘোষাল যাদবপুরবিশ্বাবিদ্যালয় ও মুম্বাইয়ের ন্যাশনালইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।

সংগীতের পাশাপাশি চলচ্চিত্র ও মঞ্চ নাটকের চিত্রনাট্য ও গল্প-কবিতা লিখেছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।