1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেলুন থেকে খালি গায়ে পালানোর চেষ্টা, গুলি ও চাপাতির আঘাতে প্রাণ গেল যুবকের রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ‘কাজ, কাজ আর কাজ পরিচ্ছন্নতাই হোক আগামী দিনের মূল লক্ষ্য’ বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হল রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৮০তম সাহিত্য সভা ১ম ঢাকা কবিতা উৎসব ২০২৬-এ কবি মু. নজরুল ইসলাম তামিজীর আহবান : ঢাকার কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরুন ছিনতাইকালে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিনের মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা || রাজু আলীম সোনারগাঁও সাহিত্য কুটির এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অভয়নগরে বোরো বীজ ধানের সংকট

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

অভয়নগর থেকে সিরাজুল ইসলাম: অভয়নগর উপজেলা ৮টি ইনিয়নে বোরো মৌসুমের শুরুতে বীজ ধানের সংকট দেখা দিয়েছে প্রকট ভাবে। কৃষকরা বীজ ধান না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারের সব বীজ ডিলারদের ঘরে খোজ নিয়ে জানা যায় প্রতিদিন শতাধিক কৃষক বীজ ধান কিনতে এসে ফিরে যেতে হচ্ছে। সময়মতো বীজ না পেলে হাজার হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যহত হবে বলে জানিয়েছেন কৃষকরা। আমন ধান কাটার পরে বোরো মৌসুমের বীজ তলা তৈরীর কাজ শুরু হয়ে যায়। কিছু জমিতে সরিষার চাষ হয়ে থাকে। সরিষা ওঠার পরে বোরো ধানের চাষ করা হয়। এ ব্যাপারে ডিলার আব্দুর রব জানান, আমি অগ্রিম টাকা দিয়েছি বীজ ধানের জন্য ব্যাবীলন কোম্পানীকে। তারা আমার টাকা ফেরত দিয়েছে। আর জানিয়েছে বীজ ধান নেই। ডিলার ওসমান গণি জানান, আমার ঘরে অল্প কিছু মদিনা ওয়ান হাইব্রিড ধানের বীজ আছে। হিরা কোম্পানী, এসিআই কোম্পানী, লালতীর কোম্পানী, গ্রীনল্যান্ড কোম্পানীর সকল হাইব্রিড ধানের বীজের সংকট বলে জানিয়েছে। যার ফলে উন্নতমানের ধানের বীজ কৃষকের মাধ্যমে সাপ্লাই করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন কৃষকরা, যাতে অতি সত্তর হাইব্রীড উন্নতমানের ধানের বীজ ব্যবস্থা করে দেওয়া হয়। এ ব্যাপারে কোম্পানীর কয়েকজন মার্কেটিং সেলস্ ম্যান জানান, হাইব্রীড ধান কিছু আছে আমরা বেছে বেছে কিছু ডিলারদের সাপ্লাই দিচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।