1. admin@jubokontha.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আশুলিয়ায় টোকাই সিয়ামের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত

চমেকে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১১৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের ‘হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ’ এনে ১৬ জনকে আসামি করে মামলা করেছে একটি ছাত্রলীগের একটি পক্ষ।

সোমবার রাতে চমেকের চতুর্থ বর্ষের ছাত্র খোরশেদুল ইসলাম বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। এতে ১৬ জনকে আসামী করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।

তিনি আরও বলেন, মেডিকেলের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী বাদি হয়ে অপর পক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে। ’

উল্লেখ্য, গত রবিবার সকালে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও স্থগিত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী চমেক হাসপাতালে দুটি নাসাল ক্যানুলা দিয়ে ফেরার পর হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এদের মধ্যে একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল অনুসারী এবং অপরটি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

এদিকে, মামলার আসামিদের মধ্যে চমেক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আছেন। আসামিরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। মামলার আসামিদের মধ্যে পাঁচজন চমেক’র বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। অন্যরা সাবেক শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তার।

মামলার বাদি চমেক এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোরশেদুল ইসলাম শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

খোরশেদুল বলেন, হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা, প্রাণনাশের হুমকি এবং মারধর করে আহত করার অভিযোগে ১৬ জনকে আসামি করে মামলা করেছি।

প্রসঙ্গত, চমেক ছাত্রলীগের বর্তমান কমিটি সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ওই কমিটিতে শিক্ষা উপ-মন্ত্রীর পক্ষের কেউ না থাকলেও চমেক ছাত্রলীগের তার বেশ কিছু অনুসারী আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।