1. admin@jubokontha.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপ্পি সাহা’র কবিতা || সময়ের প্রতিবাদ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ || লায়ন মোঃ গনি মিয়া বাবুল টঙ্গীবাড়ির বেতকা ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে আক্তার হোসেন তালুকদার বাপ্পি সাহা’র কবিতা || দুর্নীতির দংশন ভুলকে ঢেকে নয়, সংশোধনে শিক্ষামন্ত্রীর মর্যাদা || মু. নজরুল ইসলাম তামিজী সাপ্তাহিক যুবকন্ঠ || ০৫ জুলাই ২০২৬ || রবিবার || ২১ আষাঢ় ১৪৩৩ বাংলা আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ কবি, সংগঠক ও সম্পাদক বাপ্পি সাহা’র জন্মদিন আজ মু. নজরুল ইসলাম তামিজীর কবিতা || মানবতা রাজধানীতে কবিসংসদ বাংলাদেশ কর্তৃক ১২তম জাতীয় কবি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা – ১৯ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন ওবায়দুর রহমান অভি

নাজমুল হুদা, সাভার
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন সাবেক পৌর ছাত্র দলে সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা ওবায়দুর রহমান অভি।

রোববার বিকেলে এ গণসংযোগ সাভার উৎসব প্লাজার সামনে থেকে শুরু করে সাভার সাবরেজিস্টার গিয়ে শেষ হয়।গণসংযোগ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।ওবায়দুর রহমান অভি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৯ আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছেন।বিএনপির শাসনামলে সাভারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

গণসংযোগে ধানের শীষের সমর্থকরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯ সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯১৯ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৭৮টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।